
নিজস্ব প্রতিবেদক | সাম্যবাদী নিউজ | ৩০ মে ২০২৫
বর্তমান স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে উন্নত মানের মোবাইল ফটোগ্রাফির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। এই চাহিদাকে সামনে রেখেই গুগলের তৈরি GCam বা LMC ক্যামেরা অ্যাপ হয়ে উঠেছে জনপ্রিয় একটি বিকল্প। তবে অনেকেই জানেন না—নিজের ফোনে কোন ভার্সনের GCam সাপোর্ট করবে, কিংবা আদৌ সাপোর্ট করবে কি না।
এই সমস্যার সহজ সমাধান এখন হাতের মুঠোয়। সম্প্রতি মায়া গ্রাফিক্স ডিজাইন এক টিউটোরিয়ালে বিস্তারিত জানানো হয়েছে, কীভাবে মাত্র দুটি অ্যাপের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার ফোনে GCam বা LMC সাপোর্ট পাবে কি না, এবং কোন ভার্সনটি আপনার ফোনের জন্য উপযুক্ত।
App Download Link
প্রথম অ্যাপটি হলো Camera2 API Probe, যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ফোনে ক্যামেরা2 API কতটুকু সাপোর্ট করে। এখানে যদি 'Level 3' অথবা 'Full' সাপোর্ট দেখায়, তাহলে অধিকাংশ GCam ভার্সন আপনার ফোনে চলবে। তবে 'Limited' বা তার নিচে হলে সমস্যা হতে পারে।
দ্বিতীয় অ্যাপটি GCamerator—এই অ্যাপটি আপনার ফোনের মডেল অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত GCam ভার্সন চিহ্নিত করে এবং সরাসরি ডাউনলোডের সুযোগও দেয়।
এই দুই অ্যাপের ব্যবহার করে এক মিনিটেই আপনি বুঝে নিতে পারবেন, আপনার ডিভাইসে কোন ক্যামেরা মড এপটি ব্যবহারযোগ্য হবে।
এই প্রতিবেদনের মাধ্যমে এক কথায় বলা যায়, আর না জানার ভয়ে একের পর এক ভার্সন ট্রাই করে সময় নষ্ট! এখনই আপনার ফোনের সঠিক GCam খুঁজে নিন সহজ উপায়ে, উন্নত করুন মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা।
রিপোর্টার: রেজুয়ান হাসান, সাম্যবাদী নিউজ
তারিখ: ৩০ মে ২০২৫
Slotlarda kazanç oranları genellikle volatiliteye bağlıdır; bu veriler güncel casino siteleri tarafından paylaşılır.
Canlı karşılaşmalara yüksek oranlarla bahis yapmak için Bettilt kategorisi kullanılıyor.