সাম্যবাদী ডেস্ক:
বলিউডের প্রখ্যাত অভিনেত্রী টাবু—পুরো নাম তাবসুম ফাতিমা হাসমি—এখনও তার অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতি দিয়ে দর্শককে মুগ্ধ করে চলেছেন। বয়স যে কেবল একটি সংখ্যা, তা তিনি বারবার প্রমাণ করেছেন নিজের কাজের মাধ্যমে। পঞ্চাশ পেরিয়েও সমসাময়িক প্রজন্মের নায়িকাদের সঙ্গে সমানতালে লাইমলাইটে থাকতে সক্ষম এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে টাবুকে ঘিরে একটি মন্তব্য ভাইরাল হয়, যা নিয়ে নেটপাড়ায় শুরু হয় ব্যাপক আলোচনা ও বিতর্ক। ভাইরাল হওয়া ওই বক্তব্যে দাবি করা হয়, টাবু নাকি বলেছেন— আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়। আর কিছু নয়। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না। এই সিঙ্গল লাইফ উপভোগ করছি। মুহূর্তের মধ্যেই মন্তব্যটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
এই বক্তব্যকে কেউ কেউ দেখছেন যৌনসচেতনতার সাহসী প্রকাশ হিসেবে, আবার অনেকে একে অভিনেত্রীর ব্যক্তিগত স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতার প্রতিফলন বলেও মনে করছেন। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে—টাবু কি আদৌ এমন স্পষ্ট ভাষায় মন্তব্য করেছিলেন, নাকি ডিজিটাল মাধ্যমে তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে?
বলিউড সংশ্লিষ্ট একাধিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ওই সাক্ষাৎকারে টাবু এমন কোনো খোলাখুলি বা বিতর্কিত মন্তব্য করেননি। তিনি মূলত জানিয়েছেন, বর্তমানে তিনি ব্যাচেলর জীবন উপভোগ করছেন এবং আপাতত জীবনে কোনো পুরুষের প্রয়োজন অনুভব করছেন না। ডিজিটাল প্ল্যাটফর্মে বক্তব্যের অংশবিশেষ বিকৃতভাবে উপস্থাপিত হওয়াতেই এই বিভ্রান্তি ও বিতর্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
টাবুর ব্যক্তিগত জীবন, প্রেম কিংবা বিয়ে নিয়ে আলোচনা নতুন নয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বরাবরই এসব প্রশ্নে সংযত ও নীরব থেকেছেন। এই ভাইরাল মন্তব্যের ক্ষেত্রেও অভিনেত্রী সরাসরি কোনো প্রতিক্রিয়া বা ব্যাখ্যা দেননি।
দীর্ঘ আড়াই দশকের বেশি সময় ধরে বলিউডে সক্রিয় টাবু কেবল একজন সফল অভিনেত্রীই নন, বরং ব্যক্তিগত স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক হিসেবেও পরিচিত। তার উপস্থিতি মানেই পরিমিত সৌন্দর্য, গভীর অভিনয় এবং আলাদা ব্যক্তিত্ব যাকে অনেকেই বলেন, চিনি কম, ঝাঁঝ বেশি।
সবশেষে বলা যায়, টাবুকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক মূলত ডিজিটাল বিভ্রান্তির ফল। প্রকৃতপক্ষে তিনি কেবল নিজের স্বাধীন জীবনদর্শনের কথাই তুলে ধরেছেন। আর এই স্বাধীন মনোভাবই তাকে আজও প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে আলাদা করে রেখেছে।
দৈনিক সাম্যবাদী | নিউজ ডেস্ক | আন্তর্জাতিক নিউজ
Slotlarda kazanç oranları genellikle volatiliteye bağlıdır; bu veriler güncel casino siteleri tarafından paylaşılır.
Canlı karşılaşmalara yüksek oranlarla bahis yapmak için Bettilt kategorisi kullanılıyor.