
প্রবল শীতে সামান্য গরম ভাতের আয়োজন
কড়াই তে একসঙ্গে ফুটছে নানান কিসিমের চাল ডাল
ধর্মনিষ্ঠের আড়তদার’রা লাইনে দাঁড়ানো পাবলিকদের উদ্দ্যেশে চিৎকার করে চলেছে
চাল ও ডাল আলাদা না করলে আগামীদিনে তাঁদের বিপদ অনিবার্য
অথচ এই সেদিনও সংসার বলতে আমরা এতদিন চালে ডালে বুঝে এসেছি
প্রতিপক্ষ নয় সহস্র যুদ্ধেও আজও বেঁচে আছে চালে ডালে ভরা সংসার।

রেজুয়ান হাসান, নিজস্ব প্রতিবেদক 












